আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ইভিএম বিভ্রাট, দেরিতে শুরু ভোটগ্রহণ

Published on: April 23, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের দিনে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক সরকারি স্কুলে ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে ব্যাপক ভোগান্তির শিকার হন ভোটাররা। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। অভিযোগ, প্রায় দু’ থেকে আড়াই ঘণ্টা অপেক্ষা করার পরেও ভোটদান শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে ভোটাররা টোল ফ্রি নম্বরে ফোন করে সমস্যার সমাধানের চেষ্টা করেন, পাশাপাশি ভোটকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে আনা দুটি ইভিএমই বিকল হয়ে পড়ে। ফলে আরও দেরি বাড়ে। পরে তৃতীয় ইভিএম মেশিন আনা হলে সেটি সঠিকভাবে কাজ করতে শুরু করে এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে ভোট প্রক্রিয়া।

দীর্ঘ অপেক্ষা নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত ভোট দিতে পেরে সন্তুষ্ট অনেকেই। বর্তমানে ভোটকেন্দ্রে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ব্যস্ত রয়েছেন ভোটাররা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment