আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গণনার আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, গাফিলতি হলে চাকরি যেতে পারে সরকারি কর্মীদের

Published on: May 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ মেঃ আগামীকাল, সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সেই গণনাপর্বকে কেন্দ্র করে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। গণনার দায়িত্বে থাকা সরকারি কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে কাজে অবহেলা বা ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরিও খোয়াতে হতে পারে।

কমিশন সূত্রে খবর, এবারের নির্বাচনে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। গণনার দিনেও সেই কঠোরতা বজায় রাখতে চাইছে তারা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের গাফিলতির অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনায় সংশ্লিষ্ট কর্মীরা শাস্তির মুখে পড়তে পারেন বলে জানা গিয়েছে।

রাজ্যে এবার দুই দফায় ভোটগ্রহণ হয়েছে এবং রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে দাবি কমিশনের। বর্তমানে সব ইভিএম কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে রাখা হয়েছে। গণনার সময় যাতে কোনওরকম ত্রুটি না ঘটে, সেজন্য কমিশনের গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

গণনাপর্বকে কেন্দ্র করে রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন থাকবেন ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার। তাঁদের সহযোগিতার জন্য অতিরিক্ত অবজার্ভারও নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া যে অনেকেই গণনাকেন্দ্রগুলিকে ‘দুর্গ’ বলেই বর্ণনা করছেন। কলকাতা পুলিশের আওতাধীন সব গণনাকেন্দ্রে ইতিমধ্যেই ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্ট্রংরুমের ২০০ মিটার এলাকার মধ্যে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

গণনার আগে সম্ভাব্য উত্তেজনা, বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন। সবমিলিয়ে, শান্তিপূর্ণ ও স্বচ্ছ গণনা নিশ্চিত করাই এবার নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment