আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাবালিকাকে যৌ*ন নি*র্যা*ত*নে*র অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ, উত্তাল মেখলিগঞ্জের জামালদহ

Published on: January 25, 2026
---Advertisement---

মেখলিগঞ্জ, ২৫ জানুয়ারিঃ কোচবিহার জেলার মেখলিগঞ্জের জামালদহে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এলাকার এক বৃদ্ধ প্রতিবেশী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছে। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়,পরিস্থিতি দ্রুত রণক্ষেত্রের চেহারা নেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা জামালদহ এলাকারই বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক বৃদ্ধ তাকে যৌন হেনস্থা করত। কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আতঙ্কে ও ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাতে পারেনি নাবালিকা। তবে শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর ছড়িয়ে পড়ার পর শনিবার রাতেই এলাকার মানুষ অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে চড়াও হন। সন্ধ্যা সাতটা নাগাদ জামালদহ তুলসীদেবী হাই স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, যার জেরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের তীব্র বচসা শুরু হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী নামাতে হয়। দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় থাকে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার জামালদহ এলাকায় বনধের ডাক দেওয়া হয়েছে। বনধকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে।

জামালদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তামাং জানান,অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের আবহ স্পষ্ট, দ্রুত ও কঠোর শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment