আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘আগে ভোটার পড়ে ভোট স্লোগানে মুখর মিছিল, শীতলকুচি বিডিও অফিসে ভোটাধিকার রক্ষা কমিটির গণডেপুটেশন ও পথসভা 

Published on: March 12, 2026
---Advertisement---

শীতলকুচি, ১২ মার্চ : ভোটাধিকার রক্ষা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার শীতলকুচি বিডিও অফিসের সামনে অনুষ্ঠিত হলো গণডেপুটেশন ও পথসভা। এদিন  শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্স থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা।

মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। আন্দোলনকারীরা স্লোগান দেন— “আগে ভোটার পড়ে ভোট, সমবেত সবাই মিলে বাঁধুন জোট”এবং “বাঙালির ভোটাধিকার কাটতে চাইছো কেন? নির্বাচন কমিশন জবাব দাও।” মিছিলে ব্যাপক মানুষের সমাগম লক্ষ্য করা যায়, যা কার্যত জনজোয়ারের চেহারা নেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও বহু মানুষের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে। মিছিল শেষে শীতলকুচি বিডিও অফিসে একটি গণডেপুটেশন জমা দেওয়া হয়।

এই বিষয়ে ভোটাধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে আহারুল হক জানান, “আমরা শান্তিপূর্ণভাবে আজকের মিছিল ও গণডেপুটেশন কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি, যারা এদেশের বৈধ নাগরিক তাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় এবং তাদের ভোটাধিকার সুরক্ষিত রাখা হয়।”

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment