আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটা মহকুমা হাসপাতালে ২৫ দফা দাবিতে DYFI-এর ডেপুটেশন

Published on: May 15, 2026
---Advertisement---

দিনহাটা, ১৫ মেঃ দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে DYFI দিনহাটা লোকাল কমিটি শুক্রবার হাসপাতাল সুপারের কাছে ২৫ দফা দাবিপত্র জমা দিয়েছে।

ডেপুটেশনে জরুরি পরিষেবা উন্নয়ন, চিকিৎসকের শূন্যপদ পূরণ, বিনামূল্যে সিটি স্ক্যান চালু, নতুন HDU, ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নয়ন, নিকাশী ও বাথরুম সংস্কার, পর্যাপ্ত ট্রলি-হুইলচেয়ার, ভিজিটিং পাস, সিসিটিভি ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালুর দাবি ওঠে। এছাড়া হাসপাতাল চত্বরে মদের বোতল পড়ে থাকার কারণে পরিবেশ কলুষিত হচ্ছে বলে অভিযোগ করেন।

DYFI-এর পক্ষ থেকে আরও দাবি করা হয়, কোভিডকালে শিশু মঙ্গল সমিতির সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত লক্ষ লক্ষ টাকার ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে শ্বেতপত্র প্রকাশ করা হোক। দীর্ঘদিনের অব্যবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করা হয়। উপস্থিত ছিলেন শুভ্রালোক দাস, মনিরুল মিয়া, সৌরভ চন্দ, স্পন্দন রায়, রনি মোদক ও রিপন রায়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment