আলিপুরদুয়ার, ২২ ডিসেম্বর : জীবিত লোকদের এস আই আর খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে এই ঘটনায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকায়।আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত ২০০ বুথের চারজন বাসিন্দা আমস ইশ্বররী, নৃপেন ইশ্বররী, মংরা ওরাঁও ও পঞ্চমী ওরাঁও এই চারজনকে ভোটার খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে।এমন অভিযোগে এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে।
এই বিষয়ে আমস ইশ্বররী, মংরা ওরাঁও জানান আমরা এস আই আর ফর্ম ফিলাপ করলাম কিন্ত আমাদের মৃত দেখানো হয়েছে কেনো হয়েছে বুঝতে পারছিনা।এই ঘটনায় চিন্তিত আমস, মাংরা এরা এমনকি এদের অনেক কাজ আটকে গিয়েছে তারা সমস্যায় পড়েছে।
এই এলাকায় ইতিমধ্যে পরিদর্শনে যান তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী ও আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব।এই বিষয়ে সৌরভ চক্রবর্তী জানান এই অঞ্চলটি তৃণমূলের দখলে এমনকি লোকসভা নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূল লিড নেয় সেই জন্য আমাদের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য তাদেরকে মৃত বানানো হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আমার এটাই প্রশ্ন।
যদিও এই বিষয়ে বিজেপি আলিপুরদুয়ার জেলা সম্পাদক অলক মিত্র জানান সাধারণ মানুষ এস আই আর পক্ষে আছে যদি কোনো কারণে দুই একটা ভূল হয়ে থাকে ওগুলো নির্বাচন কমিশন ঠিক করে দেবে।





