আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আজকের দিনটি আপনার রাশি অনুযায়ী বিস্তারিত জানতে চান কি?

Published on: February 4, 2026
---Advertisement---

জেনে নিন আজকের রাশিফল               

খবরিয়া ডেস্ক, ৪ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সকালের দিকে পেশাগত ক্ষেত্রে সফলতা। সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে।অফিসে অনেক দিনের পুরনো সমস্যাগুলির সমাধান হবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে ব্যবসায় উপকার হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। আর্থিক সাফল্য আসবে। মহাজনের সঙ্গে লেনদেন ভাল থাকবে। শিল্পীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সুযোগগুলিকে কাজে লাগান।

বৃষ রাশিঃ কাজে গতি আসবে। ব্যবসার পরিকল্পনাগুলিকে এগিয়ে নিয়ে চলুন।অর্থ আসার যোগ। অফিসে কথা বলার দক্ষতা উন্নত হবে। বন্ধুরা উৎসাহ বজায় রাখবে। পরিবারে কোনও ছোট কারণে বিবাদ বাধতে পারে। উপদেষ্টামণ্ডলীর সঙ্গে দেখা করার সুযোগ থাকবে। প্রেমে মধুর সম্পর্ক সুখ বৃদ্ধি করবে।

মিথুন রাশিঃ নতুন কাজে বাড়ির সকলের সমর্থন পাবেন। আর্থিক ভাবে শক্তিশালী থাকবেন।সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে। মহাজনের সঙ্গে কথাবার্তা এবং আচরণে শান্ত ভাব বজায় রাখুন। নতুন কোনও বন্ধুর থেকে উপকৃত হবেন। বিবাহের ব্যাপারে সুসংবাদ পাবেন। দুপুরের পরে ব্যবসার ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। শিল্পীরা বুদ্ধিমত্তার সঙ্গে সফল হবেন। অর্থনৈতিক প্রচেষ্টা শক্তি লাভ করবে।

কর্কট রাশিঃ পেশাগত জীবনে উন্নতি হবে। গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলুন।অফিসে কোনও কাজে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। ঝুঁকি নেওয়ার কথা ভাবা ঠিক হবে না। প্রতিযোগিতায় সাফল্য পাবেন। দুপুরের পরে পেশাগত বিষয়গুলো থেকে সুবিধা পাবেন। ব্যবসার ব্যবস্থাপনায় সাফল্য পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা বাড়বে। পোষ্যের জন্য কিছু খরচ বাড়তে পারে।

সিংহ রাশিঃ সংসারে সহজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। ব্যবসায় খুব ভাল উদ্যম দেখা যাবে।প্রতিবেশীর গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যাবেন। অতিরিক্ত আয়ের জন্য লোভ এড়িয়ে চলুন। ক্ষমতাশালী কোনও ব্যক্তির দ্বারা অপমানিত হতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা। কর্মস্থানে কাজের নতুন সুযোগ বাড়বে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজের দক্ষতা বৃদ্ধি পাবে।

কন্যা রাশিঃ সকালের দিকে সহকর্মীরা সাহায্য করবেন। ব্যবসায় আয় ভাল হবে।গুরুত্বপূর্ণ বিষয় কোনও কথা থাকলে একটু সাবধান হোন। প্রেমের ক্ষেত্রে পরিবারের সমর্থন পাবেন। শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন। কাজ ও বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখুন। গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। ভ্রমণের সময় সবার খেয়াল রাখবেন, তাতে বন্ধুরা খুশি হবে।

তুলা রাশিঃ সকাল থেকে প্রেমের দিকটি শক্তিশালী থাকবে। স্ত্রীর সঙ্গে ভ্রমণে যাবেন।পারিবারিক অশান্তির বিষয়গুলো মিটে যাবে। আয় প্রত্যাশার চেয়ে ভাল হবে। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। গবেষণার কাজে সাফল্য আসতে পারে। পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবেন বলে মনে হচ্ছে।

বৃশ্চিক রাশিঃ বাড়িতে কোনও কাজের জন্য ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আপনার আচরণ সবাইকে প্রভাবিত করতে পারবে।পুলিশি বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। যানবাহন কেনার ব্যাপারে কথা বলতে পারেন। পরিবারে সুখ থাকবে। শেয়ার ব্যবসায় খুব ভাল সময়। ব্যক্তিগত বিষয়ে আলোচনা বন্ধ রাখা দরকার। প্রশাসন বিভাগের কোনও কাজ ভাল হবে। ব্যবসার ক্ষেত্রে সময় খুব একটা ভাল নয়।

ধনু রাশিঃ সকাল থেকেই কাজের পরিবেশ অনুকূল থাকবে। বাড়িতে কিছু কেনাকাটার আগ্রহ থাকবে।কোনও প্রকার অসুবিধায় কাছের মানুষ এবং বন্ধুর সাহায্য পাবেন। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। শিল্পীদের কাজের প্রচেষ্টার উন্নতি হবে। পরিবারের সদস্যদের থেকে আর্থিক ব্যাপারে চাপ আসতে পারে। কর্মীরা সততার সঙ্গে কাজ করবে। বসের থেকে সহযোগিতা পাবেন। বাড়িতে তর্ক এড়িয়ে চলুন।

মকর রাশিঃ স্ত্রীর যত্ন নিন। পরিবারে সম্পর্কের ভারসাম্য ভাল থাকবে।আদর্শ কোনও লোকের উপদেশ ও শিক্ষা মেনে চলুন। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। শেয়ারে আস্থা বজায় থাকবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। অর্থ আসার সম্ভাবনা। আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন। বাবা-মায়ের দায়িত্ব পালন করুন। খাবারে লোভ করবেন না।

কুম্ভ রাশিঃ নতুন কোনও কাজে খুব সাবধানে পা ফেলুন। বাড়ি কেনার কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।কর্মচারীদের অনাবশ্যক কাজে জোর না দিয়ে, জরুরি কাজগুলির উপর জোর দিন। সামান্য কারণে অশান্তি হওয়ার আশঙ্কা। কাছের মানুষ বিশ্বাস ভাঙতে পারেন। ব্যবসার বিষয়ে ব্যস্ততা থাকবে। দীর্ঘ দিনের কোনও আটকে থাকা সম্পত্তি মামলার নিষ্পত্তি হয়ে যাবে।

মীন রাশিঃ সকাল থেকে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে। বেকারদের সাফল্যের নতুন দিশা খুলতে পারে।শেয়ারে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা। মহাজনের সঙ্গে লেনদেনের বিষয়ে লিখিত রাখুন, নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। লোহার ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। দুপুরের পরে ব্যবসায় খারাপ খবর আসতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment