আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সুপ্রিম নির্দেশ অমান্য ? হোয়াটসঅ্যাপে কমিশনের নির্দেশিকা নিয়ে সরব অভিষেক

Published on: February 18, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশিকা জারি করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর অভিযোগের তির জাতীয় নির্বাচন কমিশনের দিকে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একাধিক স্ক্রিনশট প্রকাশ করে তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মাইক্রো অবজার্ভারদের সরাসরি নির্দেশ দিচ্ছেন।

উল্লেখ্য, তৃণমূলের করা এক মামলায় ভারতের সুপ্রিম কোর্ট-র প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, কোনও নির্দেশিকা হোয়াটসঅ্যাপে নয়, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেই দিতে হবে। পাশাপাশি স্পষ্ট করে বলা হয়েছিল, মাইক্রো অবজার্ভাররা নিজেরা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না; তাঁরা কেবল সহায়ক ভূমিকা পালন করবেন এবং জেলা প্রশাসনকে সাহায্য করবেন।

অভিষেকের প্রশ্ন, কার নির্দেশে আইনসম্মত প্রক্রিয়া এড়িয়ে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে? তাঁর দাবি, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে, যা আদালতের নির্দেশের পরিপন্থী।

তৃণমূল সাংসদের আরও অভিযোগ, রোল অবজার্ভারদের লগইন তথ্য ব্যবহার করে কলকাতার একটি নির্দিষ্ট স্থান থেকে সাইটে প্রবেশ করা হচ্ছে এবং একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁর দাবি, লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজার্ভারের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলছে না। বিষয়টি স্বাধীনভাবে তদন্ত হলে সত্য প্রকাশ্যে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

শেষে নির্বাচন কমিশনকে ‘হুঁশিয়ারি’ দিয়ে অভিষেক জানান, বিষয়টি ফের সুপ্রিম কোর্টের সামনে তোলা হবে। তাঁর কথায়, নির্বাচন কমিশনের বৈধতা জনআস্থা থেকে আসে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment