আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বৈধ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায়, সরব হলো দিনহাটা বৈধ ভোটার মঞ্চ

Published on: March 8, 2026
---Advertisement---

দিনহাটা, ৮ মার্চঃ  চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা প্রকাশের পরও সারা রাজ্যজুড়ে বহু বৈধ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে দিনহাটা বৈধ ভোটার মঞ্চের উদ্যোগে দিনহাটা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু সাধারণ ভোটারই নন, যারা বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন তারাও ‘এসআইআর’নামের এই প্রক্রিয়ার শিকার হয়েছেন। ফলে বহু বৈধ ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের।

এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারের নাম বিচারাধীন রয়েছে, তাদের নিয়ে দিনহাটায় একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছে বলেও জানান সংগঠনের সদস্যরা। জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ওই নাগরিক কনভেনশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মূলত দিনহাটায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই নাগরিক কনভেনশনকে সামনে রেখেই দিনহাটা বৈধ ভোটার মঞ্চের উদ্যোগে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment