আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বৃষ্টি উপেক্ষা করে ভোট প্রচার, জন সংযোগে অভিজিৎ দে ভৌমিক, প্রথম পৌরসভা নির্বাচনের বিজেপি প্রার্থী এলেন তৃণমূলে

Published on: March 28, 2026
---Advertisement---

কোচবিহার, ২৮ মার্চ : বৃষ্টি  উপেক্ষা করে ভোট প্রচার করলেন অভিজিৎ ভৌমিক। প্রতিদিনের মতো আজও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভৌমিক তার নির্বাচনী প্রচার জোর কদমে চালিয়ে যান। শনিবার তিনি কোচবিহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আবেদন জানান।

তিনি জানান,ব্যাপক সাড়া মিলছে। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।এদিন সকাল থেকেই কোচবিহার জুড়ে এক নাগাড়ে বৃষ্টি হলেও তাতে প্রচারে কোনও ভাটা পড়েনি। ছাতা মাথায় নিয়েই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান প্রার্থী।স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। সমাধানের উদ্যোগের কথা বলেন।বৃষ্টির মধ্যেও কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অভিজিৎ ভৌমিক জানান, মানুষের সমর্থনই তার প্রধান শক্তি, তাই প্রতিকূল আবহাওয়াও তার প্রচারকে থামাতে পারবে না।আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।আজকের এই যোগ প্রচার কর্মসূচি তো দেখা গেল এক ভিন্ন চিত্র যেখানে ১৯৯৫ সালে পৌরসভা ভোটে বিজেপি প্রার্থী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment