আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শীতলকুচিতে বজ্রপাতে মৃ*ত্যু,মৃ*তে*র পরিবারের পাশে তৃণমূল প্রার্থী হরিহর দাস

Published on: March 24, 2026
---Advertisement---

কোচবিহার, ২৪ মার্চঃ কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত গুলনাটি অঞ্চলের মিরাপাড়া গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অনন্ত বর্মন। বজ্রপাতের সময় তিনি বাইরে ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। আচমকা বজ্রপাতের জেরে তিনি গুরুতর আহত হন এবং বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে শীতলকুচি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস। তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি সমবেদনা জানান এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment