আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে ‘দিনযাপন কর্মসূচি’-শিলিগুড়িতে মানুষের কাছে পৌঁছতে মাঠে শঙ্কর ঘোষ

Published on: April 7, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে জনসংযোগ আরও জোরদার করতে নতুন কর্মসূচি শুরু করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ‘দিনযাপন কর্মসূচি’ নামে এই উদ্যোগের সূচনা হল মঙ্গলবার সকালে শিলিগুড়ি-র ৪৬ নম্বর ওয়ার্ড থেকে।

কর্মসূচির শুরুতেই এলাকার মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর সরাসরি এলাকায় ঘুরে সাধারণমানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। এই উদ্যোগ সম্পর্কে শঙ্কর ঘোষ জানান, “দিনযাপন কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সঙ্গে সময় কাটানো, তাঁদের সমস্যা বোঝা এবং বাস্তব পরিস্থিতি জানা।”

এদিন ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন। স্থানীয় মানুষ তাঁদের দৈনন্দিন সমস্যা, পরিকাঠামোর অভাব এবং নাগরিক পরিষেবার বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। পাশাপাশি কয়েকটি স্থানীয় সংগঠনের প্রতিনিধিরাও তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেন।

বিশেষভাবে নজরে আসে একটি পরিত্যক্ত পার্কের সমস্যা। স্থানীয় বাসিন্দারা তাঁকে সেই পার্কে নিয়ে যান, যা দীর্ঘ ৭-৮ বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। তাঁদের অভিযোগ, বারবার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার মানুষ চান, দ্রুত পার্কটি সংস্কার করে আবার চালু করা হোক।

এই প্রসঙ্গে বাসিন্দাদের দাবি, “অনেকবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা হয়নি। তাই আজ আপনাকে দেখালাম, আশা করি আপনি উদ্যোগ নেবেন।” তাঁদের এই অভিযোগ মন দিয়ে শোনেন শঙ্কর ঘোষ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে আরও বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচি প্রার্থীদের মানুষের কাছে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।সব মিলিয়ে, ‘দিনযাপন কর্মসূচি’ ঘিরে শিলিগুড়ির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment