আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃ*ত্যু

Published on: December 15, 2025
---Advertisement---

শীতলকুচি, ১৫ ডিসেম্বর : দীর্ঘ সাত ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল শীতলকুচির বাগমারা এলাকার বাসিন্দা ছকরুদ্দিন মিয়ার।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ছকরুদ্দিন মিয়া মেয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে আনন্দ-উল্লাসে খাওয়া-দাওয়া সেরে সাইকেলে চেপে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে শীতলকুচির রথের ডাঙ্গা ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায় পৌঁছতেই হঠাৎই ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা।

অভিযোগ,একটি এম্বুলেন্সের ধাক্কায় তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তার ওপর পড়ে থাকেন।স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে ওই এম্বুলেন্সেই তাঁকে হাসপাতালে নিয়ে যান।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন।সেখানে দীর্ঘ কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment