আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কাগজের বান্ডিল দেখিয়ে প্রতারণা,সোনা-রুপো নিয়ে চম্পট দুষ্কৃতীরা

Published on: May 1, 2026
---Advertisement---

ফুলবাড়ি, ১ মে: চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় তোলপাড় ফুলবাড়ির ব্যাটেলিয়ান মোড় এলাকা। কাগজের বান্ডিলকে টাকা বলে দেখিয়ে এক বৃদ্ধার কাছ থেকে সোনা-রুপোর গয়না ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দিল দুই যুবক।

জানা গিয়েছে, পারুল বিশ্বাস নামে প্রায় ৬০ বছর বয়সি এক মহিলা শুক্রবার সকালে বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন। ব্যাটেলিয়ান মোড়ে পৌঁছতেই তাঁর সঙ্গে আলাপ করে দুই অচেনা যুবক। কথার ছলে তাঁকে ফুসলিয়ে ওই যুবকেরা একটি কাপড়ে মোড়া বান্ডিল তাঁর হাতে তুলে দেয়। দাবি করা হয়, ওই বান্ডিলে কয়েক লক্ষ টাকা রয়েছে।

এরপর কৌশলে বৃদ্ধার কাছ থেকে সোনা ও রুপোর অলংকার খুলিয়ে নেয় তারা। এমনকি নগদ টাকাও নিয়ে নেয় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে সন্দেহ হওয়ায় পারুল বিশ্বাস বান্ডিলটি খুলে দেখেন, সেখানে টাকা নয়, শুধুই কাগজ ভরা রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানা-র পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সকলকে সতর্ক থাকার এবং অপরিচিত ব্যক্তির প্রলোভনে না পড়ার পরামর্শ দিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment