আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে ভোটগণনা শুরু, ফলাফল ঘিরে তুঙ্গে উত্তেজনা

Published on: May 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪মেঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। পরিবর্তন না প্রত্যাবর্তন—এই প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, সকলের নজর এখন গণনার ফলাফলের দিকে।

শহরের Siliguri College-এ শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া। এখানে শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া—এই তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গণনাকেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন।

গণনাকেন্দ্র চত্বর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ তত্ত্বাবধানে গোটা এলাকা কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। অনুমতি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন সকলের দৃষ্টি ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ক্ষমতার রূপরেখা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment