আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডিসিআরসি কেন্দ্রে গণনা শুরু, কংগ্রেস শিবিরে বাড়ছে আত্মবিশ্বাস

Published on: May 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪মেঃ ডিসিআরসি সেন্টারে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই কেন্দ্রের বাইরে রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে। গণনাকেন্দ্র থেকে প্রায় ২০০ মিটার দূরে কংগ্রেসের অস্থায়ী ক্যাম্পে জড়ো হয়েছেন দলীয় কর্মী-সমর্থকেরা। সকলের নজর এখন ফলাফলের দিকে, আর প্রতিটি আপডেট ঘিরে বাড়ছে উত্তেজনা।

গণনার অগ্রগতি নিয়ে জোর আলোচনা চললেও কংগ্রেস শিবিরে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের স্পষ্ট ছাপ। শিলিগুড়ি জেলা কংগ্রেসের সম্পাদক সৌবিন ভৌমিক জানিয়েছেন, “আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। মানুষের সমর্থন আমাদের দিকেই রয়েছে।”

এদিকে, গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নজরদারিতে চলছে গণনা প্রক্রিয়া, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এখন দেখার, কংগ্রেস শিবিরের এই আত্মবিশ্বাস শেষ পর্যন্ত কতটা বাস্তবে প্রতিফলিত হয় এবং চূড়ান্ত ফলাফলে তার প্রভাব পড়ে কিনা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment