আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফল ঘোষণার আগে মাথাভাঙ্গা কলেজে কাউন্টিং এজেন্টদের ভিড়, কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হচ্ছে গণনা

Published on: May 4, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৪মেঃ ফল ঘোষণার আগে মাথাভাঙ্গা কলেজে কাউন্টিং এজেন্টদের ভিড়, কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হচ্ছে গণনা।সকাল ৮ টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে।তার আগেই মাথাভাঙ্গা কলেজের সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা।

হাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ের আগেই তাঁরা পৌঁছে যান গণনা কেন্দ্রে।গণনাকে ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে মাথাভাঙ্গা কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলেজের চারপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রবেশ পথে চলছে কড়া তল্লাশি এবং পরিচয়পত্র পরীক্ষা।

প্রসঙ্গত, এ বছর রাজ্যে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটগ্রহণ হয় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন হয় ২৯ এপ্রিল। আজ রাজ্যের মোট ২৯৩টি কেন্দ্রে ফল ঘোষণা করা হবে।ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন উত্তেজনা তুঙ্গে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। সকাল থেকেই মাথাভাঙ্গা কলেজের বাইরে কৌতূহলী মানুষের ভিড় চোখে পড়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment