আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রতীক জৈনের বাড়ি–অফিসে ইডি তল্লাশি ঘিরে বিতর্ক, আধিকারিকদের শনাক্তে তদন্তে কলকাতা পুলিশ

Published on: January 12, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১২ জানুয়ারি: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। লাউডন স্ট্রিটের আবাসন ও সেক্টর ফাইভের অফিসে যাঁরা অভিযান চালিয়েছিলেন, তাঁরা আদৌ কোন আধিকারিক তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়ির সিকিউরিটি রেজিস্টার খতিয়ে দেখা হলেও সেখানে কোনও ইডি আধিকারিকের নাম পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীদের দাবি, সেদিন নিরাপত্তারক্ষীদের কার্যত ধাক্কা দিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আবাসনে প্রবেশ করেছিলেন। শুধু তাই নয়, অভিযানের সময় নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, আইনশৃঙ্খলার কারণ দেখিয়েই নাকি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে আচমকাই প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার খবর পেয়ে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বৈদ্যুতিন নথি ওই বাড়ি এবং সেক্টর ফাইভের আইপ্যাক দপ্তরে ছিল, যা চুরি করা হয়েছে। এরপর শেক্সপিয়র সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ দায়ের হয়।

এই মামলার তদন্তে শনিবার আবাসনের সিসিটিভি ফুটেজ ও ডিভিআর সংগ্রহ করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি, সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা ও নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযানের দিন কী ঘটেছিল, তা জানতে প্রতিবেশী ও অন্যান্য আবাসিকদেরও জেরা করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কয়েকজনকে নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি। সেই মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা, ডিসি প্রিয়ব্রত রায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআইকেও মামলার পক্ষ করা হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

প্রশ্নফাঁস বিরোধী বিল ঘিরে লোকসভায় তুমুল হইচই, বিল পেশ হতেই বিরোধীদের বিক্ষোভ,অমিত শাহের জবাবদিহির দাবিতে সরব কংগ্রেস

‘আন্দোলন মানেই লাঠিচার্জ নয়’,সংসদ অভিযান মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের,পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের নির্দেশের ইঙ্গিত

‘এই ঐক্যকে সমাজের কাজে লাগান’ধনুষের বার্তাতেই রাজনৈতিক জল্পনা, রক্তদান শিবিরে অভিনেতার মন্তব্য ঘিরে জোর চর্চা, তবে মুখ খোলেননি নিজে

ছাত্র বিক্ষোভে AK-47 ব্যবহারের অভিযোগ, ভাইরাল ভিডিওর জেরে সাসপেন্ড কনস্টেবলবিহারে আন্দোলন ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

পেলেট বিতর্কে চাপে কেন্দ্র, আরএএফ-এর ভূমিকা খতিয়ে দেখছে সিআরপিএফসংসদ অভিযানের বলপ্রয়োগ নিয়ে শুরু অভ্যন্তরীণ তদন্ত, আহতদের দাবি ঘিরে বাড়ছে প্রশ্ন

‘ইস্তফায় মেয়েকে ফিরে পাব না’, নিট প্রশ্নফাঁসে অভিযুক্তদের ফাঁসির দাবি আত্মঘাতী পড়ুয়ার মায়ের

Leave a Comment