আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বড়দিন উদযাপন নিয়ে বিতর্ক, অসমের নলবাড়িতে খ্রিস্টান মিশনারি স্কুলে হামলার অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

Published on: December 25, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ডিসেম্বরঃ বড়দিন কেন উদযাপন করা হচ্ছে এই প্রশ্ন তুলে অসমের নলবাড়ি জেলায় একটি খ্রিস্টান মিশনারি স্কুলে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-শাসিত অসমের নলবাড়ি জেলার পানিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত স্কুলটির নাম সেন্ট মেরি স্কুল। বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টে নাগাদ আচমকাই ন’জনের একটি দল স্কুল চত্বরে ঢুকে পড়ে। অভিযোগ, হামলাকারীরা ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দু রাষ্ট্র’ স্লোগান দিতে দিতে স্কুলের ভেতরে প্রবেশ করে এবং সরাসরি প্রিন্সিপালের খোঁজ করতে থাকে। স্কুলের ফাদার জেমস ভাদাকেইল জানান, শীতের ছুটি চলায় সেই সময় স্কুলে কোনও পড়ুয়া ছিল না এবং প্রিন্সিপালও উপস্থিত ছিলেন না।

প্রিন্সিপালকে না পেয়ে অভিযুক্তরা তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। স্কুলের প্রবেশপথে টাঙানো ভর্তির বিজ্ঞাপন ও বড়দিন সংক্রান্ত একাধিক ব্যানার ছিঁড়ে ফেলা হয়। স্কুল চত্বরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সম্পত্তিতেও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা লাগাতার ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দিয়ে গোটা এলাকা উত্তপ্ত করে তোলে।

শুধু স্কুলেই নয়, সংলগ্ন এলাকায় একটি দোকানেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ওই দোকানে স্যান্টা ক্লজের টুপি, মুখোশ ও বড়দিনের সাজসজ্জার সামগ্রী বিক্রি হচ্ছিল। হামলাকারীরা সেখানকার জিনিসপত্র ছুড়ে ফেলে দোকানদারকে ভয় দেখায় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলবাড়ি জেলা পুলিশ। পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানান, ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে হামলাকারীর সংখ্যা ন’জন বলে জানা গেছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

২০১০ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি বঙ্গাইগাঁও ডায়োসিসের অন্তর্গত এবং এখানে প্রায় এক হাজার পড়ুয়া পড়াশোনা করে। বড়দিনের মতো উৎসবকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলাকে রাজ্যের সম্প্রীতি ও সামাজিক সংহতির জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন বহু মানুষ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সব দাবি মেনে নিল কেন্দ্র সরকার,লিখিত আশ্বাস পেয়ে যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের

ধর্মতলার বিক্ষোভে ‘গুন্ডাদমন’ আইনের হুঁশিয়ারি,চিহ্নিত ৭০ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা সরকারের

কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, IPS অফিসারকে সাসপেন্ড করলেন শুভেন্দু

কলকাতায় মিছিল ঘিরে তৃণমূল-পুলিশ সংঘাত,কুনাল ঘোষ সহ আটক একাধিক নেতা-কর্মী

NEET বিতর্কে ইস্তফা ধর্মেন্দ্রর,‘গণতন্ত্রের জয়’ বললেন সোনম ওয়াংচুক, এবার শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবি

NEET আন্দোলনের বড় জয়! ধর্মেন্দ্রর ইস্তফার খবরে যন্তর মন্তরে উচ্ছ্বাস, ‘আমরা করে দেখিয়েছি’ দাবি অভিজিৎ দিপকের

Leave a Comment