আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুর্শিদাবাদে কংগ্রেসে ধাক্কা,অভিষেকের সভায় তিন নেতার দলবদল

Published on: April 18, 2026
---Advertisement---

মুর্শিদাবাদ, ১৮ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য কংগ্রেসে বড়সড় ধাক্কা। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বাপ্পা-সহ তিন নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। শনিবার মুর্শিদাবাদের লালবাগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁদের শাসকদলে যোগ দেওয়ার কথা।

দলবদলকারী নেতাদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়ার সম্পাদক সাবিকুল ইসলাম এবং রঘুনাথগঞ্জের যুব কংগ্রেস নেতা শেখ রবিউল রহমান। সূত্রের খবর, তাঁরা ইতিমধ্যেই লালবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং অভিষেকের জনসভাতেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলবেন।

রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক আগে এই দলবদল মুর্শিদাবাদে কংগ্রেসের সংগঠনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হাসানুজ্জামান বাপ্পার মতো পরিচিত মুখের দলত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছিল হাসানুজ্জামানের। গত বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী হলেও পরবর্তী উপনির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেই সিদ্ধান্তে ক্ষোভ জমে ছিল বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও সাগরদিঘি কেন্দ্রের প্রার্থী নির্বাচন নিয়েও কংগ্রেসের অন্দরে অসন্তোষ তৈরি হয়। হাসানুজ্জামান ও তাঁর ঘনিষ্ঠরা অভিযোগ করেন, দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে তৃণমূলই সুবিধা পাচ্ছে। সেই প্রেক্ষিতেই এবার সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে নির্বাচনের আগে কংগ্রেসের সংগঠন কতটা প্রভাবিত হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। অন্যদিকে তৃণমূল শিবিরে নতুন সংযোজন হিসেবে এই দলবদলকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment