আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট পর্ব শেষে শিলিগুড়িতে স্ট্রং রুম পরিদর্শনে কংগ্রেস প্রার্থীরা

Published on: May 2, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২ মেঃ ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ইভিএমের নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার সকালে শিলিগুড়িতে স্ট্রং রুম পরিদর্শনে গেলেন কংগ্রেস প্রার্থীরা। শিলিগুড়ি কলেজে অবস্থিত স্ট্রং রুমে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোক ধারা, মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের অমিতাভ সরকার এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের প্রার্থী নবনীতা তির্কি।

এদিন প্রার্থীরা স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। ভোট পরবর্তী এই গুরুত্বপূর্ণ সময়ে ইভিএমের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিয়মিত নজরদারির ওপর জোর দেন তাঁরা।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষ গণনা প্রক্রিয়া বজায় রাখতে এই ধরনের পরিদর্শন অত্যন্ত জরুরি। পাশাপাশি গণনার দিন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার দাবি তোলেন প্রার্থীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment