আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সূর্যসেন কলোনিতে রেলের জমি চিহ্নিতকরণে উদ্বেগ, বাসিন্দাদের পাশে বিধায়িকা শিখা চ্যাটার্জি

Published on: May 22, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২২ মেঃ পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক-এফ এলাকায় রেলের তরফে জমি চিহ্নিতকরণ ও দাগ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ রেল কর্তৃপক্ষের পরিদর্শন এবং জমিতে চিহ্ন দিয়ে যাওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের উন্নয়নমূলক কাজের জন্য দখলমুক্ত জমিতে রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা চলছে। সেই কারণেই নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন অম্বিকানগর আন্ডারপাস এলাকার কাছাকাছি রেলের আধিকারিকরা এসে জমি মাপজোক করেন এবং বিভিন্ন জায়গায় দাগ কেটে চিহ্নিত করে যান। এরপরই বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষজন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। পুনর্বাসনের কোনও নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিধায়িকা শিখা চ্যাটার্জি। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।

বিধায়িকা জানান, উন্নয়নের প্রয়োজন রয়েছে ঠিকই, তবে সাধারণ মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে কোনও উন্নয়ন হতে পারে না। তিনি স্পষ্টভাবে বলেন, “পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই উচ্ছেদ করা যাবে না। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”

অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, তাঁরা উন্নয়নের বিরোধিতা করছেন না। কিন্তু আগে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা করতে হবে। তাঁদের বক্তব্য, “আমরা গরিব মানুষ। মাথা গোঁজার ঠাঁই না দিয়ে উচ্ছেদ করলে কোথায় যাব?”

সব মিলিয়ে রেলের উন্নয়ন প্রকল্প ঘিরে সূর্যসেন কলোনিতে অনিশ্চয়তা ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে। এখন রেল ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment