আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

SIR-এর পর বাদ পড়া ভোটারদের ফেরাতে বাড়ি বাড়ি কমিশন, ২০ রাজ্যে বিশেষ অভিযান

Published on: October 2, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ২ অক্টোবরঃ ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় এবার আরও এক ধাপ এগোচ্ছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা SIR শেষ হওয়া ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তালিকায় বাদ পড়া যোগ্য ভোটার এবং নতুন ভোটারদের চিহ্নিত করে নাম তোলার জন্য বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এমন ভোটারদের খুঁজে বের করবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা।

কমিশন সূত্রে খবর, যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল কিন্তু SIR-এর পরে আর নেই, তাঁদের পাশাপাশি ১৮ বছর পূর্ণ করা নতুন ও প্রথম বার ভোট দিতে চলা তরুণদেরও এই অভিযানের আওতায় আনা হবে। যোগ্য কোনও নাগরিক SIR-এর সময় নাম নথিভুক্ত করতে না পারলেও পরবর্তী সময়ে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে। এই প্রক্রিয়ায় সাধারণ Form 6 ব্যবহার করা হবে।

এই কাজে সংশ্লিষ্ট রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার (CEO), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। BLO-দেরও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বর্তমান অবস্থান যাচাই এবং যোগ্য কেউ তালিকার বাইরে রয়েছেন কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR সম্পন্ন হওয়ার পরেও ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া চলমান থাকবে।

বিহার, পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই SIR শেষ হয়েছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় নাম তোলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ফলে SIR-এর সময়ে কোনও যোগ্য নাগরিকের নাম অন্তর্ভুক্ত না হলেও শুধুমাত্র সেই কারণে তাঁর ভোটার হওয়ার সুযোগ বন্ধ হবে না।

তবে SIR-কে ঘিরে রাজনৈতিক বিতর্কও অব্যাহত। তালিকা সংশোধনের সময় বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে বিরোধী দলগুলির তরফে প্রশ্ন তোলা হয়েছে। সেই আবহেই কমিশনের এই বিশেষ অভিযানকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, উদ্দেশ্য হল তালিকার বাইরে থেকে যাওয়া যোগ্য ভোটারদের চিহ্নিত করে তাঁদের ফের অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া।

অর্থাৎ, SIR-এর পরেও ভোটার তালিকার দরজা বন্ধ নয় বরং বাদ পড়া এবং নতুন ভোটারদের খুঁজে বের করে তালিকায় অন্তর্ভুক্ত করার কাজই এখন কমিশনের পরবর্তী পদক্ষেপ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment