আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইংরেজি নতুন বছরের প্রথম রবিবার জাকিয়ে শীত পড়ল উত্তরবঙ্গের জেলায় জেলায়, বরফের আশায় পাহাড়

Published on: January 4, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৪ জানুয়ারিঃ ইংরেজি নতুন বছরের প্রথম রবিবার জাকিয়ে শীত পড়ল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।জলপাইগুড়ি জেলা জুড়ে ছিল কনকনে শীত।কুয়াশা চাদরে মোরা ছিল জলপাইগুড়ি জেলা। আজ জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রিতে পৌঁছেছে।

কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও সকাল থেকে ছিল ঘন কুয়াশা। বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি।  উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতেও তীব্র শীত অনুভূত হয়।

   শীতে তাপমাত্রা  নেমে যাওয়ায় বরফ পড়ার আশা বাড়ছে দার্জিলিংয়ের পর্যটক মহলের অনেকের মধ্যে। রবিবার শিলিগুড়ি থেকে দার্জিলিং বহু পর্যটক। গো উত্তরবঙ্গই ঠান্ডায় জুবুথুবু।

 জেলা বাসিকে শরীর গরম করে নিতে আগুন পোহাতে দেখা যায় বহু জায়গায়। বয়স্ক মানুষজন শীতে কাবু বেশি। চায়ের ঠেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।পিকনিকের আমেজও জেলায় জেলায় দেখা যায়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment