আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পরিচ্ছন্ন সাগরদিঘী মন কেড়েছে শহরবাসীর, অভিজিৎ ও দিলীপকে ধন্যবাদ জানালেন আইনজীবী

Published on: February 11, 2026
---Advertisement---

কোচবিহার, ১১ ফেব্রুয়ারি : কোচবিহার মানেই সাগরদিঘি এক আকর্ষণ। নানা এলাকা থেকে সাগরদিঘী দেখতে ছুটে আসেন পর্যটকরা।কোচবিহার শহরের নাগরিকরাও কেউ মর্নিং ওয়াকে কেউ ইভনিং ওয়ার্ক করতে ছুটে যান সেখানে। অথচ দিনের পর দিন সেই দিঘির অপরিষ্কার হয়ে পড়েছিল এমনই অভিযোগ।

কোচবিহার পুরসভা শহরে সেই দিঘির সৌন্দর্য ফেরাতে উদ্যোগ নিয়েছে। নিয়ম করে হচ্ছে আবর্জনা পরিষ্কারের কাজ। কোচবিহারের জেলা তৃণমূলের সভাপতি অভিজিত দে ভৌমিক নিজে একজন কাউন্সিলর। জানা গেছে পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ওই কাজের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন তিনি। তার উদ্যোগেই আজ এক ঝকঝকে সাগরদিঘী চত্বর দেখার সুযোগ পাচ্ছেন শহরবাসী।

ওই ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহাও। দিঘির পরিছন্ন  অবস্থা মন কেড়েছে অনেকের।কোচবিহারের বিশিষ্ট আইনজীবীরা যেমন ওই উদ্যোগের প্রশংসা করলেন।শুধু ওই দিঘি নয় কোচবিহার শহর আরও পরিচ্ছন্ন করতে জোর দিয়েছে বর্তমান পুর বোর্ড। শহর শুরু হয়েছে নাইট সার্ভিস। ভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে আবর্জনা সাফাই করছেন পুর কর্মীরা। যেমন বড় বড় শহরে হয়ে থাকে।

কোচবিহার শহরে নিকাশি চাঙা করার ব্যাপারেও জোর দিয়েছিলেন পুর কর্তৃপক্ষ। তৈরি হচ্ছে বেশ কিছু সংখ্যক কালভার্ট। নিকাশি নালাগুলো থেকে আবর্জনা তোলার কাজ চলছে। আগামী বর্ষায় বিভিন্ন রাস্তায় জমা জলের সমস্যা এতে কমবে বলেই আশা করছেন বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment