আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শহরে বেআইনি অস্ত্রের আতঙ্ক, এক রাতে দুই থানার বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ২

Published on: May 16, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৬ মেঃ শহরে বেআইনি আগ্নেয়াস্ত্রের চলাচল রুখতে অভিযানে নেমে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দুই থানার অ্যান্টি-ক্রাইম উইং। পৃথক দুটি অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার অ্যান্টি-ক্রাইম উইং হিমাচল বিহার এলাকায় অভিযান চালায়। সেই সময় একটি টোটোতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় মোহম্মদ সেরিপ (২৮) নামে এক যুবককে। ধৃত ব্যক্তি চোপড়ার লায়লাগছ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই রাতে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রণব মণ্ডল (৩১) নামে আরও এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তার কথায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, তার কোমরের পিছন থেকে একটি অত্যাধুনিক মার্কিন প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তি সমন নগর এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি হাতবদল অথবা অন্য কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই অস্ত্র কোথা থেকে এসেছে এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার দুই অভিযুক্তকেই শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অস্ত্র সরবরাহ চক্র, সম্ভাব্য যোগসূত্র এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। শহরে বেআইনি অস্ত্রের কারবার রুখতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

লক্ষাধিক টাকা, সোনার গয়না ও চুরি হওয়া বাইক উদ্ধার, গ্রেফতার দুই অভিযুক্ত

রেগুলেটেড মার্কেটে পুলিশের হানা, ডাকাতির ছক ভেস্তে গ্রেফতার ৫

ভোটের ডিউটি শেষ হতেই অ্যাকশন মুডে পুলিশ, ইন্দিরা গান্ধী ময়দান এলাকায় গভীর রাতে অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

মাটিগাড়া থানার বড় সাফল্য,বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগে চুরি, হালেরমাথা কাণ্ডে গ্রেফতার দুই যুবক

দ্বিতীয়বার বিধায়ক হয়ে কোচবিহারে ফিরলেন মালতি রাভা রায়, নিউ কোচবিহার স্টেশনে ফুলের মালায় সংবর্ধনা,কর্মী-সমর্থকদের ভিড়ে উচ্ছ্বসিত পরিবেশ

দিনহাটা নিগমনগর ঘাটপার ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার তৃণমূল কর্মী, তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ

Leave a Comment