কোচবিহার, 5 ফেব্রুয়ারিঃ এলাকার বাসিন্দাকে নিগ্রহের অভিযোগে একটি পশুপ্রেমী সংগঠনের বিরুদ্ধে সরব হলেন এম এম রোড নাগরিক সুরক্ষা কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা ওই অভিযোগ তোলেন। অভিযোগ, পশুপ্রেমী সংগঠনের বেশ কয়েকজন সদস্য গত ৩১ তারিখ এম এম রোড এলাকার বাসিন্দাদের ওপর চড়াও হয় , তাদের মারধর করে। ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ তারা এই সাংবাদিক বৈঠক করেন।





