আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লাল সিগন্যালে থামল মুখ্যমন্ত্রীর গাড়ি,‘আমার কনভয়ের জন্য আইন ভাঙবেন না’, ট্র্যাফিক আইন মানার বার্তায় প্রশংসিত শুভেন্দু অধিকারী

Published on: May 20, 2026
---Advertisement---

কলকাতা, ২০ মে: ট্র্যাফিক আইন ভেঙে মুখ্যমন্ত্রীর কনভয় পার করানো যাবে না। পুলিশের উদ্দেশে এমনই স্পষ্ট ও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রেড রোডে ঘটে যাওয়া একটি ঘটনার পরই এই নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই প্রশংসায় সরব নাগরিক সমাজ।

সূত্রের খবর, এদিন সন্ধ্যায় রেড রোড হয়ে ময়দানের পিডব্লুডি টেন্টের দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে লাল সিগন্যাল জ্বলছিল। অভিযোগ, ভিভিআইপি কনভয় দ্রুত পার করানোর জন্য দায়িত্বে থাকা এক ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক ট্র্যাফিক আটকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি নজরে আসতেই নিজের গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী।

তারপরই ওই পুলিশ আধিকারিককে ডেকে পাঠান শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর কনভয়ের জন্য কোনওভাবেই ট্র্যাফিক আইন ভাঙা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, তাঁর গাড়ি এবং কনভয়ও সাধারণ মানুষের মতো ট্র্যাফিক সিগন্যাল মেনেই চলবে। প্রয়োজনে নিরাপত্তা প্রোটোকল বজায় রেখে বিকল্প রাস্তা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আইন ভেঙে লাল সিগন্যাল অমান্য করা চলবে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ওই আধিকারিককে আরও বলেন, “এটা একদম ঠিক নয়। আমি সেরকম মুখ্যমন্ত্রী নই। আমিও আইনের পথেই চলব।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই পুলিশ প্রশাসনের মধ্যে স্পষ্ট বার্তা পৌঁছে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

শুধু রেড রোড নয়, গোটা শহর জুড়েই এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই সমস্ত থানা এবং ট্র্যাফিক গার্ডকে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার বার্তা দিয়েছেন, অন্যদিকে সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলকেই আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন। এবার নিজের কনভয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করে তিনি বুঝিয়ে দিলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন।

মুখ্যমন্ত্রীর এই আচরণে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী। অনেকেই বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন মুখ্যমন্ত্রীর এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপই হওয়া উচিত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment