আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মিঠুনের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, ‘সেরা মুখ্যমন্ত্রী’ বলেই প্রশংসায় ভরালেন মহাগুরু

Published on: May 16, 2026
---Advertisement---

কলকাতা, ১৬ মেঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর বিজেপি সরকার গঠন করেছে বাংলায়। সেই জয়ের অন্যতম ‘নেপথ্য কারিগর’ হিসেবে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী-র ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী।

ডায়মন্ড হারবার যাওয়ার আগে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “বাংলাকে বাঁচানো, হৃতগৌরব ফিরিয়ে আনা এবং মা-বোনেদের সুরক্ষার জন্য গত এক বছর ধরে নিরলস পরিশ্রম করেছেন মিঠুনদা। একের পর এক সভা, র্যা লি, ইন্ডোর মিটিং করেছেন। বিজেপির জয়ের নেপথ্যের অন্যতম প্রধান কারিগর উনিই।”

তিনি আরও জানান, জয়ের পর মিঠুন চক্রবর্তী তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই কারণেই তিনি নিজে মিঠুনের বাড়িতে যান। শুভেন্দুর কথায়, “আমি বলেছিলাম, আপনাকে জেতানো মুখ্যমন্ত্রীই আপনার বাড়িতে এসে দেখা করবে।”

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হন মিঠুন চক্রবর্তীও। তিনি বলেন, “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। শপথ নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছেন। আমরা ভাগ্যবান যে শুভেন্দু অধিকারীর মতো একজন যোদ্ধাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি।”

মিঠুন আরও জানান, তিনি কোনও পদ চান না। দল তাঁকে যথেষ্ট সম্মান দিয়েছে। ভবিষ্যতেও বিজেপির পাশে থেকে বাংলার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি। এদিন মিঠুনের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment