আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপভোক্তাদের পুনরায় যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on: May 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ মেঃ রাজ্যের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে এবার কড়া অবস্থান নিল নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, প্রকল্পের আওতায় যাঁরা বাড়ি পেয়েছেন তাঁদের প্রত্যেকের যোগ্যতা পুনরায় যাচাই করতে হবে। সোমবার এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, তৃণমূল আমলে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সুবিধা এমন বহু মানুষ পেয়েছেন যাঁরা প্রকৃতপক্ষে যোগ্য নন। রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির মাধ্যমে বহু অযোগ্য ব্যক্তি সরকারি আবাসনের সুবিধা পেয়েছেন বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এবার রাজ্যজুড়ে শুরু হচ্ছে পুনরায় যাচাই প্রক্রিয়া।

সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ মে-র মধ্যে সমস্ত জেলার উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে হবে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। জেলা প্রশাসনগুলিকে দ্রুত তালিকা তৈরি করে উপভোক্তাদের আর্থিক ও সামাজিক অবস্থার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন দফতরের কাজে স্বচ্ছতা আনতে কড়া নজরদারি শুরু করেছেন। সোমবারই সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহারের অভিযোগে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেন।

এছাড়াও বহুচর্চিত আর জি কর কাণ্ড নিয়েও নতুন করে নড়েচড়ে বসেছে প্রশাসন। খুন ও ধর্ষণ মামলায় সিবিআই তদন্ত সংক্রান্ত শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করেছে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে অভয়া কাণ্ডে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্তও রাজ্য প্রশাসনের কড়া অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment