আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কর্ণসুবর্ণে স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, পরিবারপিছু ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা

Published on: July 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ জুলাই: কর্ণসুবর্ণের রেল দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলির পাশে দাঁড়াতে বৃহস্পতিবার মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভামঞ্চে ওঠার আগে সরাসরি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সব রকম সহায়তার আশ্বাস দেন। পরে সভা থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলোর মৃত্যু মেনে নেওয়া যায় না। অর্থ দিয়ে এই ক্ষতি পূরণ সম্ভব নয়। ব্যক্তিগতভাবে চোখের জল ছাড়া আমার দেওয়ার কিছু নেই। তবে সরকারের যা দায়িত্ব, তা পালন করা হবে।”

গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ভয়াবহ দুর্ঘটনায় একটি পুলকার ও একটি সাইকেলকে ধাক্কা দেয় ট্রেন। ঘটনায় চার শিশু-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক জন। দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে রেল ও পুলিশের রিপোর্টে গেটম্যানের গাফিলতির ইঙ্গিত মিলেছে। তাঁর অভিযোগ, দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীর কথায়, “এই অপরাধ ক্ষমার অযোগ্য। দোষীর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। পরিবারগুলি যে সাহায্য চেয়েছে, সরকার তার দায়িত্ব এড়াবে না।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, আর্থিক সাহায্যের পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অন্য প্রয়োজনগুলিও খতিয়ে দেখা হবে। সভা শেষে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ারও কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য, দুর্ঘটনার পর তদন্তে উঠে আসে, রেলগেট খোলা থাকাকালীন ট্রেন চলে আসায় এই বিপর্যয় ঘটে। অভিযোগ, দায়িত্বে থাকা গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় রেলগেট বন্ধ করতে ব্যর্থ হন। ঘটনার দিনই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণে তদন্ত এখনও চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment