আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নন্দীগ্রামে সরেজমিনে মুখ্য নির্বাচনী আধিকারিক, মানুষের সঙ্গে কথা বলেই খতিয়ে দেখলেন পরিস্থিতি

Published on: April 5, 2026
---Advertisement---

নন্দীগ্রাম, ৫ এপ্রিলঃ ভোটের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে একেবারে মাঠে নেমে পড়লেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। শনিবার পূর্ব মেদিনীপুরে প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রবিবার তিনি পৌঁছে যান ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে। সেখানে বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

এদিন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে ভোটের সময় সন্ত্রাস ও ভয়ভীতি নিয়ে নানা অভিযোগ উঠে আসে। এক মহিলা নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনেই কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, ভোটের দিন ও তার পরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং সাধারণ মানুষকে ভয় দেখানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন মনোজ আগরওয়াল এবং সকলকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দেন।

উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। বিশেষ করে কালিয়াচকে ট্রাইব্যুনালের কাজে গিয়ে বিচারকদের আটকে রাখার ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সরাসরি মাঠে নেমে পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে।

অন্যদিকে, এদিন নন্দীগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে বিজেপি অভিযোগ তোলে, বাইরে থেকে দুষ্কৃতীরা এলাকায় ঢুকে ভয়ভীতি সৃষ্টি করছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপিই বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। বিশেষ করে ময়নার বাকচা-সহ একাধিক জায়গার ঘটনা তুলে ধরা হয়।

সব পক্ষের অভিযোগ শোনার পর নির্বাচন কমিশন জানায়, প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভগবানপুর ও খেজুরির মতো স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তা মোতায়েনের আশ্বাসও দেওয়া হয়েছে। ভোটের আগে নন্দীগ্রামে এই পরিদর্শন যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কোচবিহারে ড্রেন দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, রাজবাড়ি–বাসস্ট্যান্ড এলাকায় কড়া পদক্ষেপ পৌরসভা ও পুলিশ প্রশাসন

 “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান” কর্মসূচি অনুষ্ঠিত কোচবিহারে

উত্তরবঙ্গে ১৭০০ কোটি টাকার উন্নয়ন ঘোষণা দিলীপ ঘোষের, পাহাড়েও শক্তিশালী হবে পঞ্চায়েত ব্যবস্থা

রাজগঞ্জে হোল্ডিং সেন্টারে ২৬ বাংলাদেশি নাগরিক, কড়া নিরাপত্তায় নজরদারি প্রশাসনের

রাজার শহর কোচবিহারে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বড় অভিযান, ৩০টি বেআইনি ই-রিকশা বাজেয়াপ্ত

দিনহাটায় নি*খোঁ*জ শি*শু*ক*ন্যা*র দে*হ উ*দ্ধা*র ডোবা থেকে, কাকিমা আটককে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Leave a Comment