আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জনসংযোগে বিজেপি নেতৃত্ব,সমস্যা শুনে সমাধানের আশ্বাস,কাল থেকেই তিন দিনের সরকারি শিবির কোচবিহারে

Published on: October 1, 2026
---Advertisement---

কোচবিহার, ১ অক্টোবরঃ পুজোর আবহেই জনসংযোগে জোর কোচবিহার শহরের বিজেপি নেতৃত্বের। শহরের ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন তাঁরা। শুনলেন এলাকার নানা সমস্যা, অভিযোগ ও সরকারি পরিষেবা সংক্রান্ত জটিলতার কথা। বাসিন্দাদের সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।

জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের দৈনন্দিন সমস্যার কথাও জানতে চান বিজেপি নেতৃত্ব। কোথাও নাগরিক পরিষেবা, কোথাও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে জটিলতা বিভিন্ন বিষয়েই স্থানীয়দের সঙ্গে আলোচনা হয়। সমস্যাগুলি সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এরই মধ্যে সাধারণ মানুষের সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা মেটাতে আরও একটি উদ্যোগের কথা সামনে এসেছে। আগামীকাল, শুক্রবার থেকে কোচবিহারের বাপি উৎসব অডিটোরিয়ামে শুরু হচ্ছে বিশেষ সরকারি শিবির। টানা তিন দিন ধরে চলবে এই শিবির। ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই আয়োজন বলে জানা গিয়েছে।

শিবিরে গিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পেতে গিয়ে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা সরাসরি জানাতে পারবেন বাসিন্দারা। বিশেষ করে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদন, নথিপত্র বা অন্য কোনও জটিলতা থাকলে তা সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরার সুযোগ থাকবে।

স্থানীয়দের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় তথ্যের অভাব বা প্রক্রিয়াগত জটিলতার কারণে সমস্যা তৈরি হয়। এলাকায় এমন শিবির হলে এক জায়গায় গিয়ে সংশ্লিষ্ট সমস্যাগুলি জানানো এবং প্রয়োজনীয় দিকনির্দেশ পাওয়ার সুযোগ মিলবে।

এই শিবিরে ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাকে উপস্থিত হয়ে নিজেদের সমস্যা জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। ফলে বিজেপির জনসংযোগ কর্মসূচির পাশাপাশি তিন দিনের এই সরকারি শিবির ঘিরেও শহরের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে আগ্রহ তৈরি হয়েছে। এবার শিবিরে কতটা দ্রুত সমস্যার নিষ্পত্তি হয়, সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment