আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৫ জানুয়ারি ২০২৬, রবিবার-এর রাশিফল এক ঝলকে দেখে নিন

Published on: January 25, 2026
---Advertisement---

মেষ রাশিঃ বাচ্চারা বায়না করায় বেড়াতে নিয়ে যেতে হতে পারে। তার জন্য খরচ হবে।কর্মচারীর স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অবিবাহিতেরা তাঁদের সঙ্গীর সঙ্গে দেখা করবেন। পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মের দিক থেকে একটি ভাল দিন হতে চলেছে। আদালতের যে কোনও কাজ অবশ্যই সাফল্য এনে দেবে। ব্যবসায় অর্থ আসার সুযোগ আছে।

সম্পদঃ হঠাৎ কোনও অর্থ আসতে পারে। পরিবারঃ বাড়িতে অশান্তি নিজেই এড়াতে পারবেন। সম্পর্কঃ কোনও ভুল নিয়ে অশান্তি হতে পারে। পেশাঃ কর্মের জায়গায় একটু সাবধান থাকতে হবে। শুভ সংখ্যাঃ ৩২। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

মীন রাশিঃ বন্ধু ব্যবসায়িক চিন্তাভাবনা কার্যকর করতে সাহায্য করবে। স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে সুখী হবেন।ব্যবসায় চুরি হওয়ার যোগ রয়েছে, সচেতন থাকুন। চিন্তাভাবনার প্রভাব প্রেমের উপর গভীর হবে। সামাজিক যোগাযোগের ক্ষমতা নতুন সুযোগ আনতে সাহায্য করবে। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা দরকার। পারিবারিক সম্পর্কগুলোকে আরও মজবুত করুন।

সম্পদঃ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারঃ পরিবারে কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ কোনও বিষয়ে পরিবারে অশান্তি হতে পারে। পেশাঃ জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধান থাকুন।শুভ সংখ্যাঃ ৫০। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

তুলা রাশিঃ ব্যবসায় আর্থিক অবস্থা খুব ভাল না-ও থাকতে পারে। তাই অর্থ জোগাড়ের ব্যবস্থা করা দরকার।বাড়িতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। পড়াশোনার কিছু অসুবিধা দেখা দিতে পারে। স্ত্রী এবং প্রিয়জনদের সঙ্গে খোলাখুলি কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী প্রমাণিত হতে পারে।

সম্পদঃ আর্থিক যোগাযোগ সে রকম নেই। পরিবারঃ পারিবারিক দিকটা বেশ মনের মতো থাকবে। সম্পর্কঃ সকলের ইচ্ছা মেটাতে পারলে, সকলের মন পাবেন। পেশাঃ শিক্ষকদের জন্য শুভ দিন। শুভ সংখ্যাঃ ৯৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

কুম্ভ রাশিঃ দিনটি ভাল কাটতে চলেছে। কর্মক্ষেত্র শুভ।স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া বাড়বে। ব্যবসার সংযোগগুলোকে আরও শক্তিশালী করে তুলুন। কর্মস্থানে সদস্যদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। পুলিশে যোগাযোগ খুব ভাল থাকলে কোনও সমস্যার সমাধান খুব সহজে হতে পারে।

সম্পদঃ কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না। পরিবারঃ পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সম্পর্কঃ মহাজনের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। পেশাঃ কর্মের জায়গায় বেতন বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যাঃ ৫৯। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

মিথুন রাশিঃ সকালের দিকে কোনও বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। কোনও পুরনো বন্ধুর দেখা পেতে পারেন।স্ত্রী আপনার কোনও ইচ্ছা পূরণ করতে পারেন, যা প্রচুর আনন্দ দেবে। পরিবারের কোনও সদস্য অসুস্থ থাকায় দুপুরের পরে ব্যস্ত হতে হবে। বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। কোনও ভুলের জন্য অনুশোচনা করতে পারেন।

সম্পদঃ অর্থ নিয়ে কারও সঙ্গে আলোচনা হতে পারে। পরিবারঃ ভাই-বোনদের সঙ্গে ঝামেলা মিটে যাবে। সম্পর্কঃ বন্ধুর কাছে হেয় হতে পারেন। পেশাঃ কর্ম নিয়ে তেমন কোনও সমস্যা নেই। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মকর রাশিঃ সামাজিক যোগাযোগ বাড়ানোর জন্য দিনটি শুভ। নতুন ব্যবসা তৈরিতে সফল হবেন।পরিবার নিয়ে চিন্তাভাবনা সম্পর্কগুলোকে আরও অর্থবহ করে তুলবে। সব দিক থেকে উন্নতি দেখতে পাবেন। এর ফলে দিনটি আনন্দে কাটবে। কর্মক্ষেত্রে ঘটা যে কোনও বিষয়ে বসের সঙ্গে সরাসরি কথা বলা উচিত। মহাজনের সঙ্গে বন্ধনটি শক্তিশালী করুন।

সম্পদঃ বড় সম্পত্তি বিনিয়োগে ঝুঁকি রয়েছে। পরিবারঃ পারিবারিক বিষয়ে খরচ হতে পারে। সম্পর্কঃ অচেনা মানুষদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলুন। পেশাঃ কর্মের দিক খুব ভাল দেখাচ্ছে। শুভ সংখ্যাঃ ৬৪। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

ধনু রাশিঃ সপ্তাহের প্রথম দিকে শরীরের খেয়াল রাখুন। বিশেষ করে হজমের বিষয়ে সাবধান হওয়া জরুরি।এই সপ্তাহটি ব্যবসায় খুবই শুভ প্রমাণিত হবে। পেশাগত জীবনে লক্ষ্যপূরণের আশা করা যায়। যদি শেয়ার নিয়ে চর্চা করেন, তবে এটি আপনার জন্য বিশেষ ভাবে ভাল সময় হবে। শিল্পীদের এই সময় প্রচুর সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনও আত্মীয় অসুস্থ থাকতে পারেন। নিয়মিত ব্যবসার হিসাবনিকাশের দিকে নজর দিন।

সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল থাকবে। পরিবারঃ পরিবারে সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন। সপ্তাহের মধ্য ভাগে বিবাদের যোগ। সম্পর্কঃ সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে, শেষের দিকে চাপমুক্তি। পেশাঃ পেশার জন্য খুব দূরে যাওয়ার কারণে কষ্ট বাড়বে। শুভ সংখ্যাঃ ১১। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

সিংহ রাশিঃ কাউকে টাকা ধার দেবেন না। কারণ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম।দিনটি মনের মতো কাটবে না। আজ কোনও সম্পত্তি না কেনাই ভাল। শৈল্পিক দক্ষতা উন্নত হবে এবং কাজে সফলতা আসবে। ব্যবসায় কঠোর পরিশ্রম করলেও খুব ভাল ফল আশা করা যাবে না। কোনও সহকর্মী বিশ্বাসঘাতকতা করতে পারেন।

সম্পদঃ আর্থিক ব্যাপারে দিনটি মোটের উপর ভাল।পরিবারঃ পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে।সম্পর্কঃ সম্পর্কক্ষেত্র আগের থেকে একটু ভাল থাকবে।পেশাঃ জীবিকার স্থানে কোনও বিবাদ থেকে সাবধান, অনেক দূর গড়াতে পারে।শুভ সংখ্যাঃ ৪।শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃ চুনি।শুভ  রঙঃ কমলা।

কর্কট রাশিঃ চিন্তা না করে কোনও কিছু কিনতে যাবেন না। পরে অনুশোচনা হতে পারে।মহাজনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। বাড়ির কিছু অশান্তি নিয়ে অস্থিরতা থাকবে। প্রতিযোগিতায় জয় লাভ করতে পারবেন। বন্ধুর দ্বারা প্রভাবিত হওয়া এড়িয়ে চলুন। কোনও চুক্তিপত্র যদি অমীমাংসিত থাকে, তবে তা সম্পন্ন করার চেষ্টা করুন।

সম্পদঃ ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে।পরিবারঃ পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে।পেশাঃ পেশা নিয়ে কোনও সমস্যা আসবে না।শুভ সংখ্যাঃ ৫১।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পীত মুক্তা।শুভ রঙ সাদা।

বৃষ রাশিঃ ব্যবসায় ঝগড়া এড়িয়ে চলুন। পেশাগত সমস্যাগুলির সমাধান হবে।বাড়িতে কথাবার্তা এবং আচরণে সংযম বজায় রাখুন। চুরি থেকে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায় লাভজনক দিন হবে। জমি সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা উন্নত হবে। শেয়ারে উন্নতির সম্ভাবনা। শ্বশুরবাড়ির কেউ দেখা করতে আসতে পারে।

সম্পদঃ সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে।পরিবারঃ পারিবারিক দিকও খুব একটা ভাল নয়।সম্পর্কঃ কোনও বিষয়ে সম্পর্কে ছেদ আসতে পারে।পেশাঃ ব্যবসার জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে।শুভ সংখ্যাঃ ৬৮।শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃ সাদা প্রবাল।শুভ রঙঃ সাদা।

বৃশ্চিক রাশিঃ অফিসে কোনও আলোচনা অভিজ্ঞতা প্রদান করতে পারে। ব্যবসায় চাপ কমাতে ছোট ছোট ঋণ নিতে পারেন।এই দিন পূজাপাঠে ভাল মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। জাতক-জাতিকাদের জন্য দিনটি দুপুরের পরে বিশেষ ভাবে ফলপ্রসূ হবে। এই সময় সন্তানের উপর একটু নজর দিন।

সম্পদঃ ব্যবসায় ক্ষতির আশঙ্কা।পরিবারঃ কোনও ক্ষতি নিয়ে বাড়িতে অশান্তি।সম্পর্কঃ প্রেমের সম্পর্কে ঝামেলা হতে পারে।পেশাঃ ব্যবসায় সমস্যা থাকলেও, চাকরিতে নেই।শুভ সংখ্যাঃ ৩৮।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ কালচে লাল।

কন্যা রাশিঃ বাড়িতে ভাল খাবার উপভোগ করবেন। বাবার সাহায্যে যে কোনও ব্যবসায়িক সমস্যার সমাধান হতে পারে।আর্থিক দিক দিয়ে স্বাভাবিক একটি দিন হবে। ব্যবসায় মূলধন কিছুটা কমে যেতে পারে। যার ফলে অন্য কিছু চিন্তা করা কঠিন হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, যা মানসিক চাপ কমিয়ে দিতে পারে। আর্থিক চাপ একটু থাকবে।

সম্পদঃ আর্থিক ক্ষেত্রে কোনও সুযোগ হাতছাড়া হতে পারে।পরিবারঃ পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। সম্পর্কঃ বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে।পেশাঃ  পেশাগত ক্ষেত্রে খুব ভাল সুযোগ আসতে পারে।শুভ সংখ্যাঃ ৯৩।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment