আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট ঘোষণার পর শিলিগুড়িতে সেন্ট্রাল ফোর্সের রুট মার্চ, শহরজুড়ে বাড়ানো হল নিরাপত্তা

Published on: March 16, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৬ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। সোমবার সকাল থেকে শহরের একাধিক প্রধান সড়ক ও ব্যস্ত এলাকায় সশস্ত্র জওয়ানদের টহল দিতে দেখা যায়, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকা এবং গুরুত্বপূর্ণ মোড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।

রুট মার্চ চলাকালীন শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহলও লক্ষ্য করা যায়। অনেকেই জওয়ানদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে বলেন, এতে নির্বাচনের আগে এলাকায় নিরাপত্তার অনুভূতি আরও বাড়বে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে এবং ভোটের সময় শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের টহল ও নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে পরিস্থিতির ওপর নজর রাখবে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যজুড়ে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই শিলিগুড়িতে এই রুট মার্চ শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment