জলপাইগুড়ি, ২ মার্চ : সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দেই ঘুম ভাঙল বানারহাটের দুরামারি ও শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের।সোমবার সকাল নাগাদ দুরামারি বাজার সহ বিভিন্ন গ্রামে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুট মার্চ করে সঙ্গে ছিল বানারহাট থানার আইসি সুরোজ থাপা। দুরামারি ও শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।
নির্বাচন দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও আগাম প্রস্তুতি হিসেবে এই রুট মার্চ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলায় মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও ইতিমধ্যে ১ কোম্পানি পৌঁছেছে।জেলার বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
রুট মার্চ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা ও অভিযোগ শোনেন।এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। গ্রামবাসীদের একাংশের মতে ভোটের আগে এই ধরনের রুট মার্চে নিরাপত্তা নিয়ে ভরসা বাড়ছে।





