আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে শিলিগুড়ি ও নকশালবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, স্পর্শকাতর এলাকায় দিনে দু’বার টহল

Published on: March 2, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২ মার্চঃ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমায় নিরাপত্তা জোরদার করল প্রশাসন। সোমবার শিলিগুড়ি থানার একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। পাশাপাশি নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্পর্শকাতর ও সীমান্তবর্তী এলাকায়ও টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে।
পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর একাধিক নাম বিচারাধীন ও বাতিল হওয়াকে ঘিরে যাতে কোনও অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই এই রুট মার্চ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এদিন নকশালবাড়ি-র ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন সুরজবর, কেটুগাবুরজোত, বড় মণিরাম জোত, নেহাল ও দয়ারাম জোত এলাকায় কেন্দ্রীয় বাহিনী কুচকাওয়াজ করে। বাহিনীর জওয়ানরা গ্রামাঞ্চলের ভেতর দিয়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা সংক্রান্ত বার্তা দেন। রুট মার্চ ঘিরে এলাকায় কৌতূহলও লক্ষ্য করা যায়।

শুধু নকশালবাড়ি নয়, শিলিগুড়ি থানার অধীন একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়ও টহল বাড়ানো হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর ও সীমান্তবর্তী এলাকায় দিনে দু’বার করে রুট মার্চ চালানো হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বদ্ধপরিকর বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment