মাথাভাঙা, ১ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেলেও এখনও ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি । তার আগেই রাজ্যের জেলায় জেলায় ঢুকছে কেন্দ্রীয় বাহিনী।সেইমতো কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানা এলাকাতেও গতকাল অর্থাৎ শনিবার বিকাল নাগাদ পৌঁছায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মাথাভাঙ্গা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে রয়েছেন তারা।গতকাল মাথাভাঙ্গাতে পৌঁছানোর পর আজ এলাকায় টহল দেওয়া শুরু করলেন তারা।
এদিন প্রথমে মাথাভাঙ্গার পঞ্চানন মোড় এলাকা তারপর পচাগড় মোড় ,কলেজ মোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টহল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।মূলত ভোটের আগে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই এলাকায় এলাকায় টহল দিতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীরা।





