আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পুজোর মুখে টাকার টান! কর্মীদের বেতন-বাড়িভাড়া আটকে, ফের হাই কোর্টে মমতা তৃণমূল

Published on: October 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ অক্টোবরঃ  দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। তার আগেই আর্থিক টানাপড়েনের অভিযোগে ফের আদালতের দ্বারস্থ মমতা তৃণমূল। কর্মীদের বেতন এবং বাড়িভাড়া মেটানোর জন্য টাকা প্রয়োজন, কিন্তু আদালত নিযুক্ত স্পেশাল অফিসার সুব্রত তালুকদারের কমিটির কাছে আবেদন করেও টাকা মিলছে না এই অভিযোগ তুলে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আবেদন জানানো হলেও তা খারিজ করে দিয়েছে আদালত। ছুটির পরে মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠতে পারে বলে জানা গিয়েছে।

অবৈধ লেনদেনের অভিযোগে একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল পুলিশ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যায় কালীঘাট তৃণমূল। শুনানির পর দৈনন্দিন খরচ চালানোর জন্য ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দিয়েছিল আদালত। তবে অর্থ খরচের ক্ষেত্রে লাগাম টানতে বিশেষ অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশ ছিল, অ্যাকাউন্ট থেকে ইচ্ছেমতো টাকা তোলা যাবে না। প্রতিটি খরচের বিষয় খতিয়ে দেখবেন আদালত নিযুক্ত বিশেষ অফিসার। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকার কথা।

এই পরিস্থিতিতেই পুজোর আগে কর্মীদের বেতন এবং বাড়িভাড়া মেটানো নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি মমতা তৃণমূলের। তাদের বক্তব্য, প্রয়োজনীয় অর্থের জন্য স্পেশাল অফিসারের কমিটির কাছে আবেদন জানানো হলেও এখনও টাকা পাওয়া যায়নি। ফলে দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে কালীঘাট ও ঋতব্রত শিবিরের রাজনৈতিক সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করেছে। তার পরেই কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আইনি লড়াই আরও জটিল হয়েছে।

আদালতে রাজ্যের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, নির্বাচন কমিশনের নথিতে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে কোনও রাজনৈতিক দল বর্তমানে নেই এবং নাম ও প্রতীকও ফ্রিজ করা হয়েছে। অথচ সেই নামেই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলা কেন তা নিয়েও আপত্তি জানানো হয়। তবে সেই আবেদন গ্রহণ করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এরই মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে উপনির্বাচন ঘিরে। মমতা তৃণমূলের দাবি, নন্দীগ্রাম ও রেজিনগরের ৬ অক্টোবরের উপনির্বাচনের জন্য দলের নাম ও প্রতীক ফ্রিজ করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন বিশেষ অফিসার। ফলে পুজোর আবহে তৃণমূলের দুই শিবিরের রাজনৈতিক সংঘাতের পাশাপাশি আর্থিক ও আইনি টানাপড়েনও নতুন মাত্রা পেল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment