কোচবিহার, ২৭ মার্চ : কোচবিহারে তুঙ্গে উঠেছে প্রচারের পারদ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনের মতো আজও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক জোরদার প্রচারে নামেন।
শুক্রবার সকালে তিনি কোচবিহার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোট প্রার্থনা করার পাশাপাশি এলাকার মানুষের সমস্যার কথাও মন দিয়ে শোনেন। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা, যারা মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রচারে বাড়তি জোর যোগ করেন।
এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি করেন অভিজিৎ দে ভৌমিক। মানুষের পাশে থাকার কথাও বলেন তিনি। সেইসঙ্গে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে শিলিগুড়ির ভোটার, কলকাতা থাকেন বলেও কটাক্ষ করেন।





