আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ভক্তিনগর থানার জালে দুই পাচারকারী

Published on: May 18, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৮ মে: শিলিগুড়িতে ফের বড়সড় মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম এমডি সাগির এবং এমডি মোফাজুল। তাদের মধ্যে একজনের বাড়ি মালদার কালিয়াচক এলাকায় এবং অপরজনের বাড়ি নকশালবাড়িতে। দীর্ঘদিন ধরেই তারা আন্তঃজেলা মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে, দুই ব্যক্তি বাইকে করে শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে আসছে এবং সেখানে মাদক হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

সেই খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ এলাকায় নজরদারি শুরু করে।শনিবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। মাদক উদ্ধারের পরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ব্রাউন সুগার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পাচারের পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের মোবাইল ফোন এবং অন্যান্য নথিও খতিয়ে দেখছে তদন্তকারী দল।রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তদন্তকারীরা আদালতে দাবি করেন, এই চক্রের মূল মাথাদের খুঁজে বের করতে ধৃতদের জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন রুট ব্যবহার করে সম্প্রতি মাদক পাচারের প্রবণতা বেড়েছে। সেই কারণে পুলিশ ও গোয়েন্দা বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে।এই ঘটনাকে বড়সড় সাফল্য বলেই মনে করছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এবং বাজারমূল্য থেকে স্পষ্ট, এটি একটি সুসংগঠিত পাচার চক্রের অংশ। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ইমাম-মোয়াজ্জেম থেকে পুরোহিত ভাতা বন্ধ, জুন থেকেই কার্যকর হবে মন্ত্রীসভা বৈঠকে বড় ঘোষণা রাজ্য সরকারের

মাথাভাঙ্গায় তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে গ্রেফতার

কোচবিহারে ফের গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, একাধিক গুরুতর অভিযোগ আব্দুল কাদের হকের বিরুদ্ধে

গোসাইরহাটে বিজেপি মহিলা মোর্চার ‘বিজয় শুভেচ্ছা’ অনুষ্ঠান, উৎসাহে ভরপুর কর্মী-সমর্থকরা

শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত ফ্লাইওভারের ট্রায়াল রান সম্পন্ন, উদ্বোধনের অপেক্ষা

তৃণমূলের পুরনো অফিসে বিজেপির বৈঠক ডাবগ্রাম-ফুলবাড়ীতে দলীয় কার্যালয় ঘিরে নতুন বিতর্ক, বিধায়কের উপস্থিতিতে বিজেপির বৈঠক

Leave a Comment