কোচবিহারে, ২৭ ফেব্রুয়ারিঃ ফের বোমাতঙ্ক কোচবিহার হেড পোস্ট অফিসে। গতকালের পর আজ সোমবার আবারও বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গেছে আজ ফের একটি ইমেইল মারফত জানা যায় হেড পোস্ট অফিসে বিপদের আশঙ্কা।ওই ইমেইল পাওয়ার পরেই তৎক্ষণাৎ পোস্ট অফিস চত্বর ফাঁকা করে দেওয়া হয়। ই মেলটি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠান হয়েছিল বলে খবর ।
সেখান থেকে সতর্কবার্তা পেয়ে অফিস খালি করেন কর্মীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। উপস্থিত ছিলেন আইসি তপন পাল। মেটাল ডিটেকটর টিম এসে তল্লাশি করেছে। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলেই সূত্রের দাবি।





