আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারের সাগরদিঘির এসপি ঘাটে অজ্ঞাত ব্যক্তির দে*হ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Published on: May 19, 2026
---Advertisement---

কোচবিহার, ১৯ মেঃ কোচবিহার শহরের সাগরদিঘির এসপি ঘাটে এক অজ্ঞাত ব্যক্তির দেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ ওই ব্যক্তি স্নান করতে জলে নামেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ঘাটের জলে তার দেহ ভেসে উঠতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত ব্যক্তি সম্ভবত মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তবে এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। ঘটনায় এলাকায় ভিড় জমে যায় এবং খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment