আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লাভপুরে রক্তাক্ত ভোট, মাথায় ইটের আঘাত, হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী, অভিযোগ অস্বীকার তৃণমূলের

Published on: April 23, 2026
---Advertisement---

বীরভূম, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণের দিন রক্তাক্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। বিজেপির নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে তীব্র উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় গুরুতর জখম হন বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডল।

জানা গিয়েছে, আহত বিশ্বজিৎ মণ্ডল বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা-র নির্বাচনী এজেন্ট। তাঁর সঙ্গে ছিলেন প্রার্থীর ছেলে দেবরূপ ওঝা-সহ আরও কয়েকজন। অভিযোগ, বুথ পরিদর্শন করে ফেরার সময় তাঁদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী।

আক্রান্তের দাবি, প্রায় ১০০ মিটারের মধ্যে তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে বেধড়ক মারধর করা হয়। মাথায় ইট ছুঁড়ে মারায় গুরুতর জখম হন তিনি। বর্তমানে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে শুধু লাভপুর নয়, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জেও বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

পাশাপাশি মুর্শিদাবাদের নওদা ও ডোমকল এলাকাতেও বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। সেখানে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর-এর সঙ্গে শাসকদলের কর্মীদের বচসা ও বিক্ষোভের ঘটনা ঘটে।

তবে বিক্ষিপ্ত অশান্তির খবর মিললেও, নির্বাচন কমিশনের দাবি, মোটের উপর প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে। কমিশনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও একাধিক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মালদার চাঁচলে গাড়ি ভাঙচুর, বিজেপি এজেন্টের ওপর হামলার ও পোশাক ছেঁড়ার অভিযোগ, আহত এজেন্ট হাসপাতালে ভর্তি

গণতন্ত্রের উৎসবে সামিল বৃহন্নলরা, ধূপগুড়িতে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস

মাথাভাঙ্গায় বুথের সামনে নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ,‘টাকা বিলি’র অভিযোগে রণক্ষেত্র ঘোকসাডাঙা

বুথের বাইরে হেনস্থা, প্রাণ বাঁচাতে দৌড় বিজেপি প্রার্থী,কুমারগঞ্জে কেন্দ্রীয় বাহিনী কোথায়? হামলার অভিযোগে সরব বিজেপি

দিনহাটায় বুথে চিকিৎসা পরিষেবার অভাব, জল-হুইলচেয়ার নেই, অসুস্থ একাধিক ভোটার, অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সেক্টর অফিসারের

“আমার ভোট আগেই পড়ে গেছে” বুথে ক্ষোভ, হস্তক্ষেপে বিজেপি প্রার্থী শংকর ঘোষ

Leave a Comment