আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ছাগল ফসল খাওয়াকে কেন্দ্র করে র*ক্তা*ক্ত সং*ঘ*র্ষ, গুরুতর আ*হ*ত ব্যক্তি

Published on: March 8, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ৮ মার্চঃ সামান্য ঘটনা থেকে মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল পারিবারিক বিবাদ। জমির ফসল একটি ছাগল খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা, যা পরবর্তীতে রূপ নেয় মারাত্মক সংঘর্ষে। ঘটনায় গুরুতর জখম হন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোড়পাক্রি গ্রাম পঞ্চায়েত এলাকার নেন্দারপাড় গ্রামে। আহত ব্যক্তির নাম বিজয় বর্মন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বিজয় বর্মনের একটি ছাগল ভুলবশত তাঁর ভাই অধীর বর্মন-এর ফসলের জমিতে ঢুকে পড়ে এবং সেখানে কিছু ফসল খেয়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় অধির বর্মনের ছেলেরা ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে বিজয় বর্মনের ওপর চড়াও হয়।

হঠাৎ এই হামলায় গুরুতরভাবে আহত হন বিজয় বর্মন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের দাবি, সামান্য বিষয় নিয়ে এমন হিংসাত্মক ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই সংঘর্ষ ঘটল এবং কারা হামলায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment