কোচবিহার, ২৫ জানুয়ারিঃ চাকরি চায় বাংলা এই বার্তা কে সামনে রেখে কোচবিহার জেলা বিজেপির নতুন একটি কর্মসূচি আয়োজিত হল। ওই বিষয় নিয়ে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কুমার চন্দননারায়ণ।
তিনি জানান, আজ থেকে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে ওই কর্মসূচি হলেও যেখানে বাংলায় চাকরি নিয়ে যে কান্ড চলছে সেখানে দাঁড়িয়ে তাদের এই উদ্যোগ।





