আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে ফুলবাড়িতে বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন, ফিতে কাটলেন শিখা চ্যাটার্জি

Published on: March 23, 2026
---Advertisement---

ফুলবাড়ি, ২৩ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে ফুলবাড়িতে নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করল বিজেপি। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি
ফিতে কেটে এই কার্যালয়ের সূচনা করেন। উদ্বোধন উপলক্ষে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়, যার ফলে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়িতে এই প্রথমবারের মতো বিজেপির একটি স্থায়ী কার্যালয় চালু হল। এতদিন পর্যন্ত বিভিন্ন অস্থায়ী জায়গা থেকে সাংগঠনিক কাজ পরিচালিত হলেও এবার স্থায়ী কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে মনে করছে দল।

নতুন এই কার্যালয় থেকেই আগামী দিনে বিভিন্ন বুথের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, সাংগঠনিক বৈঠক আয়োজন এবং নির্বাচনী কৌশল নির্ধারণ করা হবে। বিজেপি নেতৃত্বের দাবি, এই উদ্যোগ আসন্ন নির্বাচনে দলকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মীরাও। বিজেপি নেতা মতিউর রহমান জানান, প্রার্থী শিখা চ্যাটার্জির জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই কর্মীরা জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি জনসংযোগ, সভা ও মিছিলের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে।

রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে এই ধরনের সাংগঠনিক উদ্যোগ বিজেপির প্রচারে নতুন গতি আনতে পারে। ফলে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের নির্বাচনী লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment