ঘোকসাডাঙ্গা, ১৩ ফ্রব্রুয়ারিঃ সামনেই বিধান সভা নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচি পালন করছে শাসক বিরোধী সব রাজনৈতিক দল। সেই মতোই বাড়ি বাড়ি জন সংযোগ যাত্রার মাধ্যমে ভোট প্রচার শুরু করল বিজেপি। বৃহস্পতিবার মাথাভাঙ্গা ২ ব্লকের ১ নং মণ্ডলের লতাপাতা ৫৫ নং বুথে এমনই প্রচার অভিযান চালালো বিজেপি মণ্ডল সভাপতি রমেন বর্মনের নেতৃত্বে বিজেপি নেতৃত্ব।
রমেন বর্মন বলেন তৃণমূলের কংগ্রেসের শাসনে দীর্ঘ ১৫ বছরে রাজ্যের অবস্থা করুন হয়ে পড়েছে,চাকরি চুরি থেকে শুরু করে একের পর এক দুর্নীতিতে পূর্ণ তৃণমূল কংগ্রেস, কর্মসংস্থান নেই শুধু ভাতা নামক ভিক্ষা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় ।
আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং এই দুর্নীতি পরায়ন সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকার গঠন করার আহ্বান রাখছি। সাধারণ মানুষ আমাদের কথা মন দিয়ে শুনছে আবার মাথাভাঙ্গা বিধান সভা বিজেপি দখল করবে।





