মাথাভাঙা, ২ মার্চঃ ভোটের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক হিংসা যেন ততই বেড়ে চলছে।এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা না হতেই মাথাভাঙ্গা শহরে দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো।
এদিন মাথাভাঙ্গা শহরে ৭ ও ৮ নং ওয়ার্ডে বিজেপির ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি দলীয় পতাকা ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।এবিষয়ে বিজেপির অভিযোগ তাদের দলীয় পতাকা ছেঁড়ার পাশাপাশি ওয়াল ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
তৃণমূল কংগ্রেস এই পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলেছে এমনটাই অভিযোগ বিজেপির।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি নিজেদের ফ্ল্যাগ নিজেরা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপাচ্ছে।





