দিনহাটা, ৪মেঃ কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রথম রাউন্ডেই চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি প্রার্থী অজয় রায় এগিয়ে রয়েছেন ৬৩৩৩ ভোট পেয়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ৪৬৮৬ ভোট। ফলে প্রথম রাউন্ডের শেষে ১৬৪৭ ভোটে পিছিয়ে রয়েছেন উদয়ন গুহ।
এই ফলাফলে দিনহাটা কেন্দ্রের লড়াই যে বেশ জমে উঠেছে, তা স্পষ্ট। যদিও এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি, তবুও শুরুতেই বিজেপির এই লিড রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তৃণমূল শিবির আশা করছে পরবর্তী রাউন্ডে ব্যবধান কমবে, অন্যদিকে বিজেপি শিবিরে দেখা দিয়েছে উৎসাহ। এখন দেখার শেষ পর্যন্ত এই ব্যবধান বজায় থাকে কিনা, নাকি সমীকরণ বদলায়।





